ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

আকাশ পথে এখনও পড়েনি ফণীর প্রভাব

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ উপকূলে আঘাত আনার সম্ভাব্য সময়ে দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সিডিউলে আনা হবে সাময়িক পরিবর্তন। তবে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজারসহ দেশের কোনো রুটে ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও আবহাওয়া অফিস।

ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী ফ্লাইট আজ রাতে চলাচল স্বাভাবিক থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ জাগো নিউজকে বলেন, ‘বিমান এখনও কোনো ফ্লাইট বাতিল করেনি। ফণীর গতিবিধির প্রতি আমাদের পর্যবেক্ষণ সার্বক্ষণিক।’
শাকিল মেরাজ বলেন, ‘বিকেল নাগাদ ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।’

তবে বিকেল থেকে শনিবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট বাতিল হতে পারে-এমনটি জানিয়েছেন শাকিল মেরাজ।

শুক্রবার বেলা ১১টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের আকাশ পথের আবহাওয়া অনুকূলেই রয়েছে। নিয়মিত ফ্লাইটগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং অবতরণও করছে। বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশে মোট বিমানবন্দর রয়েছে ৮টি। এর মধ্যে ৪টি আন্তর্জাতিক এবং ৪টি অভ্যন্তরীণ। আন্তর্জাতিক অপর বিমানবন্দরগুলো চট্টগ্রামের শাহ আমানত, কক্সবাজার ও সিলেটের এম এ জি ওসমানী বিমানবন্দর। অপরদিকে অভ্যন্তরীণ রুটের ৪টি বিমানবন্দর হচ্ছে যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুরে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

আকাশ পথে এখনও পড়েনি ফণীর প্রভাব

আপডেট টাইম : ১২:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯