সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের রক্তঝরা হামলার অভিযোগ মাথায় নিয়েই প্রকাশে ঘুরছে কাজী শফিকুল দায়িত্বে বহাল তবিয়তে রাজনৈতিক ছত্রচ্ছায়া কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে মাঠে নেমেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম বীরগঞ্জে ফ্যাসিস্ট টাইপ শিক্ষা অফিসার জুলফিকার শাহের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন  নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নওগাঁর বদলগাছীতে শ্মশান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালমারীতে বিএনপির বড় নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ পিএসএলের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব খোরশেদ আলম সংসদ গ্রন্থাগারের প্রকাশিত বুলেটিন সকল সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ

চীনের রাষ্ট্রদূত লি জিমিং অসুস্থ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং অসুস্থ হওয়ায় এখন পর্যন্ত নির্ধারিত হয়নি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-চীন-মিয়ানমারকে নিয়ে গঠিত ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকের তারিখ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

ড. মোমেন বলেন, ‘বৈঠকটি শিগগিরই অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কিছুটা দেরি হচ্ছে। তবে বৈঠকের প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য, গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটিতে যুক্ত হয় চীন। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ কমিটির প্রথম বৈঠকটি অক্টোবরে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com