ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আবরার হত্যায় নির্ভুল চার্জশিট তৈরির ব্যবস্থা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় নির্ভুল চার্জশিট (অভিযোগপত্র) তৈরির ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আবরার হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা দুঃখজনক ঘটনা। এতে আমরা বিস্মিত হয়েছি। কয়েকজন, ওরাও কিন্তু মেধাবী ছিল। মেধাবী না হলে বুয়েটে চান্স পায় না। সেই মেধাবী ছাত্রগুলোর মেধা এইভাবে বিকৃত হবে! এটা আমাদের ধারণায় ছিল না। আমরা ব্যাথিত, দুঃখিত।’

তিনি বলেন, ‘আমরা শুধু দুঃখ প্রকাশ করিনি। সঙ্গে সঙ্গে সেই অপরাধীদের ধরেছি। অতিসত্ত্বর তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হবে। নির্ভুল একটা চার্জশিট যাতে যায়, সেই ব্যবস্থা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা ন্যায্য বিচার পাবো।’

এসময় তিনি আরও বলেন, নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাসিনো, টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান কন্টিনিউ (অব্যাহত) করতেই হবে। আমি শুদ্ধি অভিযান বলব না, আমি বলব দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে অভিযান। দুর্নীতিবাজ, দখলবাজরা দুর্নীতি ও দখলের চিন্তা যতদিন করবে; ততদিন এই অভিযান চলবে।’

ক্যাসিনো ও টেন্ডারবাজির পর কোন খাতে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো সেক্টরকে আমরা লক্ষ্য করছি না। যেখানে দেখছি অনিয়ম হচ্ছে, আইন অমান্য হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই জায়গায়ই আমরা দেখছি। আমরা কোনো এলাকাকে টার্গেট করছি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না। আমরা অবশ্যই টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসব। প্রধানমন্ত্রী গত মেয়াদে বলেছিলেন জঙ্গিবাদ, সন্ত্রাস দূর করবেন। জঙ্গিবাদ, সন্ত্রাসকে তিনি দূর করে দিয়েছেন।’

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেছেন। সেই নীতিতে সরকার রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নতুন প্রজন্মের কাছে আহ্বান রেখে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারা যেন এই ভুল কাজটি (মাদক সেবন) না করে। তাহলে কিন্তু তারা হারিয়ে যাবে। আমরা চাই না, আমাদের নতুন প্রজন্ম হারিয়ে যাক।’

জনগণ থেকে আরম্ভ করে যে যেখানে আছে, তাদের সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতা পেলে আমরা খুব শিগগির সুশাসন প্রতিষ্ঠিত করতে পারব। মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, তা আমরা রুটিনমাফিক করে যাচ্ছি। এখনই বলতে পারব না, কালকে থেকে সবকিছু করে ফেলব! ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যের দিকে যাচ্ছি।’

এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আবরার হত্যায় নির্ভুল চার্জশিট তৈরির ব্যবস্থা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯