ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইলিশ ধরায় আটক ২৬৫

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৬৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর থেকে শনিবার (১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত নৌ পুলিশের বিভিন্ন ইউনিট এ অভিযান চালায়।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে ৯৩ লাখ ২৪ হাজার ১৫০ মিটার জাল, ৪০টি নৌকা ও ৩ হাজার ৭৫৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। নিয়মিত মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।

সারা দেশে নৌ পুলিশের ১১৬টি থানা ও কেন্দ্র রয়েছে। নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌ পুলিশ।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি

ইলিশ ধরায় আটক ২৬৫

আপডেট টাইম : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯