ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রোববার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ।

রাষ্ট্রপতির জাপান যাওয়ার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের আইজি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য এফিয়ার্সসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান ।

রাষ্ট্রপতি ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। এ ছাড়াও তিনি কসোভোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতসহ জাপানের প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ করবেন।

জাপান থেকে ফিরতি পথে রাষ্ট্রপতি ২৫ থেকে ২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন।

রাষ্ট্রপতি ২৭ অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে রাত ১০টা ৪০মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৩:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯