ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

বাংলাদেশিরা নিউইয়র্ক সিটিতে বড় অবদান রেখে চলেছে : সিনেটর

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশিরা নিউইয়র্ক সিটিতে বড় অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটর লুইস সেপুলভেদা।

রোববার (২০ অক্টোবর) সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ৫ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি।

সিনেটর লুইস সেপুলভেদা বলেন, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশ সম্প্রদায়ের হয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ কার্যক্রম আরও কার্যকর ও গঠনমূলক পদ্ধতিতে অব্যাহত রাখতে বাংলাদেশ সম্পর্কে জানতে সফরে এসেছি।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সিনেটর জন ল্যু, জেমস স্কুফিস, লিরয় কমরি, কেভিন এ পার্কার এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য প্রসার, নারী ক্ষমতায়ন, তৈরি পোশাকসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ জানিয়ে তিনি বলেন, নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশিরা সে দেশের শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ১০০ ইকোনমিক জোন, বিদ্যুৎ উৎপাদন ২১ হাজার মেগাওয়াটে উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় ও বাংলাদেশি কমিউনিটির জন্য তৈরি পোশাক ও খাদ্যপণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

বাংলাদেশিরা নিউইয়র্ক সিটিতে বড় অবদান রেখে চলেছে : সিনেটর

আপডেট টাইম : ১১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯