ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

কোরআন সুন্নাহ বিরোধী আইন না করার প্রতিশ্রুতি পালন করছে সরকার

বিশেষ প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। শেখ হাসিনা সরকার সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।

রোববার রাজধানীর চকবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে জাতীয় ইমাম সমাজ আয়োজিত ‌‘জাতীয় ইমাম সম্মেলন- ২০১৯’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে দেশের খতিব ও ইমামগণ যেভাবে ভূমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। দেশের খতিব ও ইমামদের প্রতি মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ তৈরি করতে তাদের আলোচনা ও বয়ানের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা প্রদানের আহ্বান জানান।

সম্মেলনে ইমাম ও খতিবদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হলে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয় ও সরকারের সামর্থের সাথে সংগতিপূর্ণ দাবি পূরনের আশ্বাস প্রদান করেন।

এ সময় ইমামদের পক্ষ থেকে প্রদত্ত বক্তব্যে ইসলাম ও মুসলমানদের কল্যাণে গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। বিশেষ করে এ বছর অত্যন্ত সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারায় ধর্ম প্রতিমন্ত্রীকে আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, হাজী মো. সেলিম এমপি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আবুল হাসনাত আমিনী, মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি

কোরআন সুন্নাহ বিরোধী আইন না করার প্রতিশ্রুতি পালন করছে সরকার

আপডেট টাইম : ১১:০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯