ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সোহেল রানার সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক : ফারুক

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন মিঞা ভাই খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।আজ শুক্রবার বিকেল সোয়া ৩টায় ভোট দিয়ে এফডিসিতে সাংবাদিকদের কাছে এই নির্বাচন নিয়ে কথা বলেন তিনি।

আকবর হোসেন পাঠান ফারুক বলেন, ‘এফডিসিতে এসে আমি উৎসবমুখর পরিবেশ পেয়েছি। আর এমন পরিবেশই থাকা উচিত।’

সকালে ভোট দিতে এসে অতিরিক্ত নিরাপত্তার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। এ বিষয় নিয়েও মন্তব্য করেন ফারুক।

তিনি বলেন, ‘সোহেল রানার সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। গেটে তাকে আটকাবে কেন? তাকে তো এই মাটিও চেনে। এটা হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে।’

নির্বাচনের পরিবেশ নিয়ে ফারুক বলেন, ‘শিল্পীদের মধ্যে কোনো বিভাজন থাকা যাবে না। আমি আশা করবো দুর্নীতিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে যেই জয়ী হয়ে আসুক সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তর্ক-বিতর্ক যদি চলতেই থাকে তাহলে চলচ্চিত্রের এখন যে অবস্থা সেটাও থাকবে না।’

‘শিল্পীরা কখনও হারে না, আবার জিতেও না। তারা সবসময় একরকম থাকে। সকালে জোয়ার আবার বিকেলে ভাঁটা। এই হলো শিল্পীর জীবন। এটা তো নির্বাচন না, এটা একটা আনন্দ উৎসব। নির্বাচনে জয়ী হয়ে যেই আসুক তাকে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আর যদি সে সাহস না থাকে তাহলে সেটা শিখে নিতে হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সোহেল রানার সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক : ফারুক

আপডেট টাইম : ১১:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯