ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

‘আইপিও এক্সপার্ট প্যানেল’গঠন করবে ডিএসই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে দেশের শীর্ষস্থানীয় অডিট ফার্মগুলোর সমন্বয়ে ‘আইপিও এক্সপার্ট প্যানেল’ গঠন করতে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ সোমবার বিকেল ৩টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রাঙ্গণে পরিচালনা পর্ষদের এই বৈঠক হবে। আইপিও এক্সপার্ট প্যানেলে কারা থাকবেন বৈঠকের মাধ্যমে সেই তালিকা করা হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিএসইসির সঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদ ও ডিএসই ব্রোকারের্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতির এক জরুরি বৈঠক হয়।

বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি, বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে ডিএসইর পরিচালকরা বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ পরিস্থিতিতে কমিশন বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি ও ডিএসই একযোগে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়।

পাশাপাশি কোম্পানির প্রসপেক্টাস গভীরভাবে দেখভালের জন্য ডিএসইকে নতুন করে এক্সপার্ট প্যানেল গঠনের পরামর্শ দেয় বিএসইসি। এক্সপার্টের প্যানেলের প্রতিবদেন দেখে সস্তুষ্ট হলেই নতুন করে আইপিওর অনুমোদন দেয়া হবে বলেও বিএসইসির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

এ বিষয়ে ওইদিন ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন জানান, ‘একটি ফলপ্রসু আলোচনা হয়েছে। এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে বাজারে আস্থা ফিরে আসবে। বাজারে এখন বিনিয়োগাকরীদের মধ্যে শুধু হাহাকার, বাজারে অব্যাহত পতনে আস্থার সংকট তৈরি হয়েছে।’

‘আইপিওতে আসা কোম্পানিগুলোর নিরীক্ষিত প্রতিবেদনের ওপর চূড়ান্তভাবে অনাস্থা জ্ঞাপন করেছেন বিনিয়োগকারীরা। সর্বোপরি বাজারে সার্বিক বিষয় সম্পর্কে বিএসইসিকে অবহিত করেছি। কমিশন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি যেসব আইপিও বাজারে এসেছে, সেসব কোম্পানির প্রসপেক্টাস ও আর্থিক প্রতিবেদনের প্রতি বিনিয়োগকারীদের ন্যূনতম আস্থা নেই। কারণ, এই ইস্যুগুলো আইপিওতে আসার আগে প্রোসপেক্টাসে যে তথ্য-উপাত্ত ছিল তালিকাভুক্তির পরে তা ভুল প্রমাণিত হয়েছে। এতে বিনিয়োগকারীদের মাঝে চরম আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

‘আইপিও এক্সপার্ট প্যানেল’গঠন করবে ডিএসই

আপডেট টাইম : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯