ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়লেও কমই থেকে যাচ্ছে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দিন আগে বৃষ্টিপাতে সারা দেশের মতো রাজধানীতেও তাপমাত্রা কমে গিয়েছিল। বৃষ্টি শেষ হওয়ার পর সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বাড়লেও বাড়ছে না সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত রাতে নেমে আসে আর দিনে ওঠে সর্বোচ্চ তাপমাত্রা। ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়লেও কমই থেকে যাচ্ছে রাতের তাপমাত্রা।

অন্যদিকে বৃষ্টির সময় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসে। বৃষ্টি চলে যাওয়ার পরও তা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করছে না। আর সর্বনিম্ন তাপমাত্রাও সেই হারে বাড়ছে না।

২৬ (সারা দেশে বৃষ্টি ছিল), ২৭ ও ২৮ অক্টোবরের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব পাওয়া যায়। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং সোমবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রাজধানী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৯ দশমিক ৭ ডিগ্রি, ২৯ দশমিক ৭ ডিগ্রি ও ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২১ দশমিক ৫ ডিগ্রি, ১৯ দশমিক ৩ ডিগ্রি ও ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে ২৬, ২৭ ও ২৮ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ দশমিক ৮ ডিগি, ৩৩ দশমিক ৭ ডিগি ও ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৮ দশমিক ৫ ডিগ্রি, ১৯ দশমিক ৩ ডিগ্রি ও ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শ্রীলংকা উপকূলের অদুরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সরা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

রাজধানীতে দিনের তাপমাত্রা বাড়লেও কমই থেকে যাচ্ছে রাতের তাপমাত্রা

আপডেট টাইম : ১২:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯