রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবায় কাজ করতে চান আমিনুল ইসলাম সুমন পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল

দেশের তাপমাত্রা বাড়ার আর সম্ভাবনা নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের আগেও সহনীয় পর্যায়ে ছিল না তাপমাত্রা। লঘুচাপের সময় নেমে আসে তাপমাত্রা, প্রায় পুরো দেশেই বৃষ্টির সঙ্গে চলে আসে শীতভাব। বেশ কয়েকদিন হলো লঘুচাপ বিদায় নিয়েছে। তবে তারপর থেকে তাপমাত্রা রয়েছে সহনীয় পর্যায়ে, যাকে বলা যায় ‘আরামদায়ক তাপমাত্রা’।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের তাপমাত্রা আর বাড়ার সম্ভাবনা নেই। নভেম্বর মাস থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা আরও কমতে থাকবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত।

বুধবার (৩০ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে কোনো বৃষ্টি ছিল না। সব জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে। আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনাও নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, ‘এখন থেকে আর তাপমাত্রা বাড়ার সুযোগ নেই। নভেম্বরের থেকে তাপমাত্রা পর্যায়ক্রমে আস্তে আস্তে কমতে থাকবে। ডিসেম্বরে আমরা শীত ঘোষণা করব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com