ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

বাংলাদেশি কর্মী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সৌদি

অনলাইন ডেস্ক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স হারকান হুয়া ওয়াইদি বিন শাওইয়া।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তিনি সাক্ষাৎ করলে তার কাছে বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং অন্যান্য ঊধ্র্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সৌদিতে যাওয়া নারীকর্মীদের নানারকম সমস্যা এবং দুর্ভোগের বিষয়টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানানো হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বিশেষ করে বাংলাদেশি কর্মীরা চাকরি নিয়ে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান তিনি।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশি বৈধ কর্মীদের যথাসম্ভব সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। এছাড়া বাংলাদেশি কর্মীরা যাতে কম খরচে সৌদি আরবে যেতে পারেন সে বিষয়ে সৌদি সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, নভেম্বর মাসে রিয়াদে সৌদি-বাংলাদেশ যৌথ টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠানের সম্ভাব্য সময়সূচি নির্ধারিত হয়েছে। যৌথ টেকনিক্যাল সভায় সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের বিভিন্ন ইস্যু ও সমস্যার বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

বাংলাদেশি কর্মী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সৌদি

আপডেট টাইম : ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯