শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নাজমুন নাহার পেলেন ‘ডটার অব দ্য আর্থ’ উপাধি

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ২৬৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের পতাকা হাতে প্রথম বিশ্বজয়ী নারী পরিব্রাজক নাজমুন নাহার একের পর এক দেশ জয়ের রেকর্ড করে চলেছেন। ১৩৫টি দেশ ভ্রমণের রেকর্ড অর্জনের পর নিউইয়র্কে পেলেন ‘পিস টর্চ অ্যাওয়ার্ড’ ও ‘ডটার অব দ্য আর্থ’ উপাধি।

গত ২৭ অক্টোবর বিশ্ববিজয়ী নাজমুন নাহারকে নিউইয়র্কে কুইন্সের ‘শ্রী চিন্ময় ওয়াননেস হার্ট সেন্টারের এসপিরেশন ‘পিস টর্চ অ্যাওয়ার্ড’ ও ‘ডটার অব দ্য আর্থ’ উপাধি দেয়া হয়।

বিশ্বখ্যাত ক্রীড়াবিদ নিউজিল্যান্ডের মিস হরিতা নাজমুন নাহারের হাতে ‘পিস টর্চ অ্যাওয়ার্ড’ তুলে দেন। শ্রী চিন্ময়ের ওয়াননেস হার্ট সেন্টারের পরিচালক ড. মহাতপা পালিতের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে দশজন আমেরিকান নারী বাংলাদেশের জাতীয় সংগীত ও শান্তির গান পরিবেশন করে নাজমুন নাহারকে সম্মান জানান। এ সময় নাজমুন নাহারের হাতে শান্তির মশাল তুলে দেয়া হয়।

গত ১৯ বছর ধরে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি বিশ্বশান্তি, নারীর সমতা ও ক্ষমতায়নসহ সব জাতি, ধর্ম, বর্ণে মানুষের মুক্তির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি।

১৩৫টি দেশ জয়ের পুরস্কার হিসেবে এবার পেলেন ‘পিস টর্চ অ্যাওয়ার্ড’। বিশ্বের মহা মনীষীদের পাশাপাশি নাজমুন নাহারের নামও এই অর্জন তালিকায় যুক্ত হলো। ২০২১ সালের মধ্যে তিনি জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রতিটি দেশ ভ্রমণের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার মাইলফলক সৃষ্টি করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com