ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

দাঁত বাঁকা তাই স্ত্রীকে তিন তালাক

অনলাইন ডেস্ক: দাঁত আকাবাঁকা বলে এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছেন। এই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে। পুলিশ জানিয়েছে, এক নারী তার স্বামীর বিরুদ্ধে তিন তালাকের অভিযোগে মামলা দায়ের করেছেন।

চলতি বছরের ২৭ জুন মুস্তফার সঙ্গে বিয়ে হয় রুকসানা বেগমের। তারপর থেকেই তার স্বামী এবং তার পরিবারের সদস্যরা রুকসানা বেগমকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছেন।

পুলিশ জানিয়েছে, গত ৩১ অক্টোবর ভারতীয় দণ্ডবিধি ৪৯৮ ধারা অনুযায়ী যৌতুক ও তিন তালাক আইনে মুস্তফার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

এক পুলিশ কর্মকর্তা এএনআইকে বলেন, আমরা রুকসানা বেগমের কাছ থেকে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। দাঁত আকাবাকা হওয়ার কারণে তার স্বামী তাকে তিন তালাক দিয়েছেন এবং তাকে অতিরিক্ত যৌতুকের জন্য নির্যাতন করেছেন।

রুকসানা বেগম বলেন, আমাদের বিয়ের সময় মুস্তফা এবং তার পরিবার যৌতুক হিসেবে অনেক কিছু চেয়েছিল। আমার পরিবার তাদের সব দাবি পূরণ করেছে। কিন্তু আমাদের বিয়ের পর আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন আমাকে হেনস্তা করা শুরু করে আর আমার বাড়ি থেকে আরও টাকা পয়সা এবং গহনা আনতে বলে। মুস্তফাকে বিয়ের সময় আমার ভাই একটি মোটরসাইকেলও দিয়েছে।

তিনি বলেন, তারা আমাকে প্রায় প্রতিদিনই নির্যাতন করেছে। আর মুস্তফা সব সময় বলে যে, আমার আকাবাঁকা দাঁতের জন্য আমাকে তার ভালো লাগে না, সে আমার সঙ্গে আর থাকতে চায় না। অসুস্থ হলেই শ্বশুর বাড়ির লোকজন বাবার বাড়িতে পাঠিয়ে দিত বলেও উল্লেখ করেন রুকসানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

দাঁত বাঁকা তাই স্ত্রীকে তিন তালাক

আপডেট টাইম : ১২:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯