ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

সার্জেন্টদের ট্রেনিং : জরিমানার রশিদ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন আইন-২০১৮-এর বিভিন্ন ধারা সম্পর্কে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের ট্রেনিং দেয়া হয়েছে। এ সময় কর্মকর্তাদের আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানার রশিদ দেয়ার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শনিবার রাজধানীর রাজারবাগ শিরুমিয়া মিলনায়তন, মিরপুরের পিওএম শহীদ এসআই (এবি) শাহজাহান মিলনায়তন, বনানীতে চলে এই ট্রেনিং কার্যক্রম।

ট্রেনিংয়ে ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারি পুলিশ কমিশনার (এসি), টিআই ও সার্জেন্টসহ প্রায় পাঁচশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রাজারবাগের অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ সড়ক পরিবহন আইন- ২০১৮ লঙ্ঘনে কর্মকর্তাদের মামলা, জরিমানা আদায় ও আদায়কৃত জরিমানার টাকা ব্যাংকে জমাদান সংক্রান্তে দিক নির্দেশনা দেন। এছাড়াও আইন প্রসঙ্গে আলোচনাকালে তিনি বলেন, এই আইনের ১০৮ ধারা মোতাবেক জরিমানা আদায়ের রশিদ দিতে হবে ।

মিরপুরের ট্রেনিংয়ে উপস্থিত ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দেয়া আমাদের প্রধান উদ্দেশ নয় বরং সড়কে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ। কোন গাড়ি যদি সড়ক পরিবহন আইন অমান্য করে বা ট্রাফিক আইন/সিগন্যাল অমান্য করে তাহলে উক্ত গাড়ি অথবা গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’

সার্জেন্টদের ট্রেনিং : জরিমানার রশিদ দেয়ার নির্দেশ

আপডেট টাইম : ১০:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯