ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

আমিরাত-বাহরাইন ৬০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে প্রায় ৬০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

মোট তিন ভাগে এসব অস্ত্র পাঠানোর অনুমোদনের বিষয়ে পেন্টাগন শুক্রবার কংগ্রেসকে অবহিত করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ওই অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবসহ বিভিন্ন মিত্র দেশের ওপর নির্ভরশীল। এপ্রিলে যুক্তরাষ্ট্র সৌদিকে ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রক্রিয়ায় অগ্রসর হয়েছে।

শুক্রবার মার্কিন কংগ্রেসে পাঠানো বার্তায় বলা হয়, বাহরাইন ২৪৮ কোটি ডলার ব্যয়ে বিভিন্ন ধরনের ‘পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র’ এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন যন্ত্র কিনবে।

বাহরাইনের সঙ্গে সম্ভাব্য এই চুক্তিতে বিমান ও ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে পারে এমন ৩৬টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির কথা বলা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসকে আরও জানায়, বাহরাইনের যুদ্ধবিমান বহরকে শক্তিশালী করতে ৭৫ কোটি ডলার মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রিরও অনুমতি দেয়া হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের এক বার্তায় বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে ২৭৩ কোটি ডলার মূল্যের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার অনুমতি দেয়া হয়েছে।

কংগ্রেসকে এই সম্ভাব্য অনুমোদনের বিষয়ে অবহিত করেছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি। তবে বিদেশি রাষ্ট্রকে অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হলেও কোনো চূড়ান্ত চুক্তি বা আলোচনা হয়নি।

রেথিওন কোম্পানি এবং লকহিড মারটিন কোম্পানি এসব অস্ত্র সরবরাহের দায়িত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

আমিরাত-বাহরাইন ৬০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র পাচ্ছে

আপডেট টাইম : ১২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯