ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অ্যাপ স্ট্রোকের হাত থেকে বাঁচাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আমরা আগেই পেয়ে যাই। কিন্তু শারীরিক দুর্যোগের আভাস কি সহসাই মেলে? তবে এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। কারণ এবার স্ট্রোকের সম্ভাবনা থাকলে আগেই জানিয়ে দেবে অ্যাপ। স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল নামে একটি প্রতিষ্ঠান এমন দাবি করেছে।

জানা যায়, ‘রিস্কোমিটার’ নামে একটি অ্যাপ বাজারে আসছে। যা মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপ ব্যবহারে হঠাৎ স্ট্রোকের মতো ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলে মনে করছে স্ট্রোক ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরি অ্যাপটি ইংরেজি ও বাংলাসহ ১২টি ভাষায় ব্যবহার করা যাবে। ফলে সব ভাষাভাষি মানুষ এ অ্যাপের সুবিধা ভোগ করতে পারবে। এটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।

স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গলের এক কর্মকর্তা বলেন, কারো আগাম স্ট্রোকের সম্ভাবনা অনুধাবন করতে অ্যাপ ব্যবহারকারীকে প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। ব্যবহারকারীর উত্তরের মাধ্যমেই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

সংস্থাটি তাদের ‘রিস্কোমিটার’ নামের অ্যাপটিকে বড় সাফল্য হিসেবেই মনে করছে। তারা মনে করেন, নিজেকে ভালোবাসলে, শরীর সম্পর্কে সচেতন হলে, অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করতে কেউ দেরি করবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অ্যাপ স্ট্রোকের হাত থেকে বাঁচাবে

আপডেট টাইম : ১১:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯