ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সৃজিত-সৌরভ গাঙ্গুলির সঙ্গে মিথিলা

বিনোদন ডেস্ক:কয়েকদিন থেকে আলোচনা-সমালোচনায় টক অব দ্য কান্ট্রি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর থেকে তাকে খুঁজে ফিরেছে তার ভক্তরা। এই ঘটনার পর অনেক তারকা মিথিলার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনার প্রতিবাদে মিথিলার স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের প্রশংসা করেছিলেন কলকাতার নির্মাতা সৃজিত।

গত সোমবার থেকে নিজেকে আড়াল করেই রেখেছিলেন মিথিলা। কয়েকদিন পর আজ শুক্রবার হঠাৎ করেই দেখা মিললো তার। কলকাতার নির্মাতা সৃজিতের সেলফিতেই দেখা দিলেন এই অভিনেত্রী। শুক্রবার সন্ধ্যায় সৃজিত তার ফেসবুক পেজে একটি সেলফি প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে ভারতের এক ঝাঁক তারকাকে। একটা ছবিতে মিথিলার পাশে দাঁড়িয়ে ভারতের ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান খ্যাতিমান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

ছবিতে আরও দেখা যাচ্ছে নায়ক যিশু সেন গুপ্ত, পরমব্রত, আবির চ্যাটার্জি, কলতার নায়িকা প্রিয়াঙ্কাসহ আরও অনেককে। এত তারকাদের মধ্যমনি যেন মিথিলা। ছবিতে হাসিমাখা মুখে পোজ দিয়েছেন তিনি। আর সেলফিটা আপলোড হওয়ার সাথে সাথে সবার নজর পড়েছে মিথিলার দিকেই।

সবাই মন্তব্য করছেন মিথিলাকে নিয়ে। একজন লিখেছেন, ‘মিথিলাকে সুন্দর লাগছে অনেক।’ আরেকজন লিখেছেন, ‘শুভকামনা রইলো মিথিলা আপুর জন্য।’

আজ ৮ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এই উৎসব থেকেই সেলফি শেয়ার করেছেন শ্রীজিত। উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ২৫তম এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি ‘গুপি গাইন, বাঘা বাইন’। কারণ কালজয়ী এই সিনেমাটির এ বছর ৫০তম বর্ষপূর্তি। ছবিটি থ্রিডি-তে দেখানো হবে।

আর প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে দুটি ছবি অংশ নিচ্ছে। একটি হলো নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’।

প্রসঙ্গত, গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজনের সঙ্গে অভিনেত্রী, সমাজকর্মী মিথিলার প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সে তালিকায় ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি, জন কবির। তবে তাদের সঙ্গে শুধু ‘জাস্ট ফ্রেন্ড’র সম্পর্ক আছে বলেই দাবি করেন মিথিলা।

এরপর গত বছর হঠাৎ করেই কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ভাইরাল হয় মিথিলার প্রেমের খবর। তখনও সৃজিতকে নিজের ভালো বন্ধু বলে দাবি করেন মিথিলা। কিন্তু দিন দিন সৃজিত-মিথিলার সম্পর্ক ডালপালা মেলেছে দুই বাংলায়। তাদের বিয়ে হবে বলেও কলকাতার গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সম্প্রতি নেপালের নাগরকোটের একটি দোকানে দেখা যায় তাদের।

সৃজিতের সঙ্গে যখন তার বিয়ের গুঞ্জন তুঙ্গে তখনই প্রকাশ হলো ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ ছবিগুলো, যা মিথিলাকে রাতারাতি ‘বিতর্কিত তারকা’ হিসেবে নিন্দিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সৃজিত-সৌরভ গাঙ্গুলির সঙ্গে মিথিলা

আপডেট টাইম : ১২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯