বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

৯ জেলায় ডিজিটাল সেন্টার নিয়োগ স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এই ৯ জেলা হলো ভোলা, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, হবিগঞ্জ, নীলফামারী ও শেরপুর।

একইসঙ্গে ইউনিয়ন পরিদষদের ডিজিটাল সেন্টারে উদোক্তা পদে কর্মরতদের রাজস্বখাতে আত্তীকরণ ব্যতীত হিসাব সহকারী-কাম-কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কর্মরত ২৭ জন পরিচালকের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ের গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম ও মো. সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, রিট আবেদনকারীরা দীর্ঘ ৯ বছর যাবৎ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কর্মরত আছেন অথচ তাদের রাজস্বখাতে আত্তীকরণ না করে সহকারী-কাম-কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। তারা ওই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট করেন।

রিটকারীরা হলেন; মো. রুবেল গাজী, মো. বাবুল হোসেন, সঞ্জয় নন্দী, মো. নূরুল ইসলাম, জি. এম শরীফুল ইসলাম, ওয়ায়েদুর রহমান, আনসার আলী, মো. আতাউর রহমান, লেমন মিয়াসহ ২৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com