ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

দেশের প্রথম নারী অতিরিক্ত আইজিপি রৌশন আরার মৃত্যুতে স্পিকারের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের প্রথম নারী এসপি অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার এক শোক বাণীতে স্পিকার বলেন, মেধাবী ও চৌকষ পুলিশ অফিসার রৌশন আরা বেগমের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে রৌশন আরা বেগম গত ৩ মে মিশনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি কঙ্গোতে পৌঁছেন ৪ মে। ৫ মে সেখানে পৌঁছানোর পরদিনই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।

এছাড়াও রৌশন আরা বেগম এর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

জাতীয় সংসদ পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

দেশের প্রথম নারী অতিরিক্ত আইজিপি রৌশন আরার মৃত্যুতে স্পিকারের শোক

আপডেট টাইম : ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯