বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

আওয়ামী লীগের শক্তিশালী কমিটি হবে : নাসিম

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ২৭৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও শক্তিশালী কমিটি গঠিত হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ উপ-মহাদেশের একটি প্রাচীনতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। সম্মেলন সুন্দর করতে দলের নেতাকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে হবে। অভ্যর্থনা কমিটির সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, আওয়ামী লীগের আগামী ২০ ও ২১ ডিসেম্বর জাতীয় সম্মেলন সুন্দর ও সফল করতে আমাদের সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সম্মেলন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com