ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

বিমানে এলো তুরস্কের পেঁয়াজ

অথনৈতিক প্রতিবেদক: পেঁয়াজের সংকট কাটাতে বিদেশে থেকে আমদানির অংশ হিসেবে এবার তুরস্ক থেকে বিমানে করে আনা হয়েছে পেঁয়াজ। ১০ টনের এই চালানটি আমদানি করেছে মেঘনা গ্রুপ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আজ শুক্রবার সকালে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেঘনা গ্রুপের প্রায় ১২ থেকে ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ সমুদ্রপথে জাহাজে করে আনা হবে। এগুলো ১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম বন্দরে আসা শুরু হবে, যা পরবর্তীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) হস্তান্তর করা হবে।

এর আগে গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। ২৩০ থেকে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হয় ভোক্তাদের। বাজারের এই অস্থিরতা কাটাতে বিদেশ থেকে জরুরি ভিত্তিতে কার্গোবিমানে করে পেঁয়াজ আনার সিদ্ধান্ত নেয় সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

বিমানে এলো তুরস্কের পেঁয়াজ

আপডেট টাইম : ০৮:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯