ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ছয় ফুট কনের দুই ফুট বর!

অনলাইন ডেস্ক: বিদেশে বিশাল আয়োজনে বিয়ের ‘রিসেপশন’ হয়েছে। বিশ্বের ১৩ দেশের আমন্ত্রিত অতিথিরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। বলিউড তারকা থকে শুরু করে ক্রিকেট তারকা, সবার উপস্থিতিতে বিয়ের আসর ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু বর-কনের ছবি দেখে খানিকটা চমকে যাবেন। কেননা সবার আগে আপনার চোখে পড়বে তাদের উচ্চতা।

তবে যে বরকে নিয়ে কথা হচ্ছে তিনি বলিউড, হলিউড কিংবা ক্রিকেটের তারকা নন। কখনো তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় না। তবে আক্ষরিক অর্থে বলতে গেলে তিনি জনপ্রিয় মুখ। তার নাম বুরহান ক্রিস্টি। বাড়ি পাকিস্তান। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারান। সেই থেকে হুইলচেয়ারই তার ভরসা।

মাত্র দুই ফুট লম্বা বুরহান ক্রিস্টি অবশ্য তার আপনজন আর বন্ধু-বান্ধবদের কাছে বোবো নামেই পরিচিত। তার সার্বক্ষণিক সঙ্গী বিদ্যুৎচালিত একটি হুইলচেয়ার। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ব্যাপক ধুমধামের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ফৌজিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

কনে ফৌজিয়া ছয় ফুট লম্বা। তবে সব রীতি-নিয়ম আর সীমাবদ্ধতা অতিক্রম করে তারা এখন একে অপরের দাম্পত্য সঙ্গী। ফৌজিয়া পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোকে কতটা ভালবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফৌজিয়া।

নিজের হাতে বোবোর নামের ট্যাটু করেছেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ফৌজিয়া এসব কথা বলেন। এছাড়া আরও একটি চমকপ্রদ বিষয় হলো বুরহান-ফৌজিয়ার বিয়েতে ১৩ দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পাঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বর-কনে।

হুইলচেয়ারে বসে ফৌজিয়ার হাত ধরেই বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বোবো। অতিথিরা সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। তখন বোবোর পরনে ছিল ফরমাল শার্ট আর ব্লেজার। কনে ফৌজিয়া হালকা রঙের লেহেঙ্গা পরে বিয়ের আসরে ঢুকেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বোবোর কিস্টি জনপ্রিয়তা তুমুল। তার বিয়ের ভিডিও প্রকাশিত হতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। ভিডিওতে বোবোকে হিন্দি সিনেমার সংলাপ বলতেও শোনা গেছে। এছাড়া তার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে বলিউড আল ক্রিকেট পাড়াতেও।

পোলিও আক্রান্ত বোবো কিন্তু রাজসিক জীবনযাপন করেন। তিনি একাই অনেক ব্যবসা দেখাশোনা করে। এর মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেকের সঙ্গে রয়েছে তার বন্ধুত্ব। নরওয়েতে সালমান খানের ‘বিং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকাও পালন করেছেন।

২০১৭ সালে বিশ্বের ‘বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড’ পান তিনি। বলিউড থেকে ক্রিকেট তারকা সবার সঙ্গে তার সখ্যতার কথা সবাই জানে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকেউন্টে ঢুকলেই এর প্রমাণ পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান শেষে ফৌজিয়ার হাত ধরে বোবো বলেন, ‘আমরা লাভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবো আমরা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ছয় ফুট কনের দুই ফুট বর!

আপডেট টাইম : ১১:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯