ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন সালমান-ক্যাটরিনা

বিনোদন প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আজ রবিবার (৮ ডিসেম্বর) রাত ৮টা ৩ মিনিটে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে তাদের দেখা যায়। এ সময় দু’জনই ছিলেন হাস্যোজ্জ্বল।

গাইছেন জেমসবঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশ করতে রবিবার (৮ ডিসেম্বর) ঢাকায় এসেছেন সালমান ও ক্যাটরিনা। বলিউডের জনপ্রিয় কয়েকটি গানের তালে নাচবেন তারা।

জানা গেছে, রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে গান গেয়েছেন ‘ডি-রকস্টার’ শুভ ও ‘পাওয়ার ভয়েস’ তারকা রেশমি। এরপর সংগীত পরিবেশন করেন নগরবাউল জেমস।

হোম অব ক্রিকেটে যুক্ত করা নতুন ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার পর বিপিএলের সপ্তম আসর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর লাল-নীল আলোকরশ্মি খেলা করে রাজধানীর আকাশে। আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে স্টেডিয়ামের চারপাশ।

এ প্রতিবেদন লেখার সময় গান গাইছেন ভারতীয় কণ্ঠশিল্পী সনু নিগাম। জমকালো ও ব্যয়বহুল এই আয়োজনে ভারতের কৈলাশ খের আর বাংলাদেশের মমতাজেরও গান গাওয়ার কথা রয়েছে।

বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন, জিটিভি ও নিউজ২৪-এ কনসার্টটি সরাসরি সম্প্রচার করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করলেন সালমান-ক্যাটরিনা

আপডেট টাইম : ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯