ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

২৮ দিন পর বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি কারা হয়েছিলো তাকে। এরপর টানা ২৮ দিন হাসপাতালে ছিলেন। রোববার (৮ ডিসেম্বর) সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯০ বছর বয়সী এই শিল্পী।

রোববার টুইট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন লতা। নিজের ব্লগে লতা মঙ্গেশকর লিখেছেন, ‘বিগত ২৮ দিন আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল। চিকিৎসকরা চেয়েছিলেন হাসপাতালে থেকে সম্পুর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। বাবা-মায়ের আশীর্বাদে ও আপনাদের প্রার্থনায় আজ আমি বাড়ি ফিরলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’

উপমহাদেশের সুর সম্রাজ্ঞী বলা হয় লতা মঙ্গেশকরকে। সেই ৪০ এর দশক থেকে গায়িকা হিসাবে গোটা বিশ্বের তামাম সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন তিনি। বাংলা ও হিন্দিসহ একাধিক ভাষায় কয়েক লক্ষ গান গেয়েছেন তিনি।

সঙ্গীতের জগতের এই নক্ষত্রকে ১৯৮৯ সালে দাদা সাহেব পুরস্কার দেয় ভারত সরকার। ২০০১ সালে তাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারত রত্ন’-এ সম্মানিত করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

২৮ দিন পর বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

আপডেট টাইম : ০৬:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯