ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

পুরস্কার হিসেবে কী পান বিজয়ীরা ?

বিনোদন প্রতিবেদক: ১৯৭৫ সাল থেকে দেয়া হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের মানুষদের কাজের স্বীকৃতি দিতে চালু করা হয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রথা। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ পুরস্কার।

চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন বিভাগে এ পুরস্কার দেয়। প্রতি বছরই শিল্পীরা দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এর আগে আজীবন সম্মাননা পুরস্কারটি দেওয়া হতো না। ২০০৯ সালে এটি প্রথম চালু করা হয়।

সেই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর প্রদান করা হলো ২০১৭ (৪২তম) ও ২০১৮ (৪৩তম) সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পুরস্কার হিসেবে কী পান বিজয়ীরা? এই কৌতূহল সবার। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম স্বর্ণের একটি পদকের রেপ্লিকা দেয়া হয়েছে পুরস্কারজয়ীদের। সঙ্গে দেয়া হয় একটি সম্মাননাপত্র।

আজীবন সম্মাননাপ্রাপ্তকে নগদ দেয়া হয় ৩ লাখ টাকা। শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজককে দেয়া হয় ২ লাখ টাকা করে। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালককেও ২ লাখ টাকা করে দেয়া হয়।

প্রধান চরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রীকে নগদ ২ লাখ টাকা করে প্রদান করা হয়। এছাড়া পার্শ্বচরিত্রসহ অন্যান্য ক্ষেত্রে ১ লাখ টাকা করে দেওয়া হয় সম্মানী।
তবে অর্থের মানদণ্ডে এই স্বীকৃতি বা পুরস্কারকে কেউ বিচার করেন না। এটিকে সব শিল্পী কলাকুশলী রাষ্ট্রের কাছ থেকে পাওয়া কাজের স্বীকৃতি হিসেবেই দেখেন, যা প্রাপ্তির খাতায় চিরদিনই অমূল্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

পুরস্কার হিসেবে কী পান বিজয়ীরা ?

আপডেট টাইম : ১২:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯