শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী হরমুজের জন্য ‘প্রতিরক্ষামূলক’ বাহিনীর নেতৃত্ব দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে হরমুজ খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর দিনাজপুরে ছাগল পালন করে স্বাবলম্বী এক যুবক সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পাটকল শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক: দেশব্যাপী পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে পাটকল শ্রমিকদের অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি প্রদানসহ ১১ দফা মেনে নেয়ার জোর দাবি জানান।

বিবৃতিতে অনশনরত শত শত শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকার ও সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার মধ্য দিয়ে সংকট সমাধানের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে যশোরের জে জে আই জুটমিলসহ বিভিন্ন জুটমিলে আন্দোলনরত শ্রমিক নেতাদের টার্মিনেশন, সাসপেনশনসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব ব্যবস্থা প্রত্যাহার এবং যেকোনো ধরনের উস্কানীমূলক তৎপরতা বন্ধ রাখতে জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com