ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

মিস জ্যামাইকা হলেন মিস ওয়ার্ল্ড

বিনোদন ডেস্ক: গতকাল শনিবার রাতে এক্সেল লন্ডনে বসেছিল মিস ওয়ার্ল্ডের এবারের আসর। এতে সেরার মুকুট উঠেছে টনি-অ্যান সিংয়ের মাথায়।

টনি-অ্যান এবার মিস জ্যামাইকা নির্বাচিত হয়েছিলেন। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ভেনেসা পনসে দে লিওন। প্রথম রানার আপ হয়েছেন মিস ফ্রান্স ওফেলি মেজিনো এবং দ্বিতীয় রানার নির্বাচিত হন মিস ইন্ডিয়া সুমন রাও।

এটি মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। গত ২০ নভেম্বর এবারের আসরের উদ্বোধন হয়। ১২০ দেশের প্রতিযোগী এতে অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন রাফা নানজিবা তোরসা।

সদ্য মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী টনি-অ্যান ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির উইমেন্স স্টাডিজ অ্যান্ড সাইকোলজির শিক্ষার্থী। চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তার। এবারের আসরে হুইটনি হাস্টনের ‘আই হ্যাভ নাথিং’ গান গেয়ে সকলের মন জয় করেছেন তিনি।

বিশ্বের অন্যতম পুরোনো সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৫১ সালে এরিক মরলে যুক্তরাজ্যে এটি শুরু করেন। এরপর থেকে এখনো চালু রয়েছে এ প্রতিযোগিতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

মিস জ্যামাইকা হলেন মিস ওয়ার্ল্ড

আপডেট টাইম : ১০:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯