ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

বিজয়ের চেতনা ভূলুন্ঠিত-পদদলীত : সেলিম

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোট রাতে করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনা ভুলুন্ঠিত-পদদলীত হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট নেতা ও এনডিপি সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনে দলের অস্থায়ী কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিজয়ের দিনি আমরা আনন্দ যেমন করব একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়র মুক্তি ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াইয়ের শপথ নিব। মনে রাখতে হবে এ সরকারের হাতে দেশের জনগণ ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অতএব তাদের বিদায় করতে হবে।

তিনি আরো বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হয় নাই। তিন তিনবারের প্রধানমন্ত্রী এত অসুস্থ, সেই মানুষ জামিন পায় না এই দেশে। অথচ ১০ বছরের সাজা মাথায় নিয়ে এখনও মন্ত্রিত্ব করে বেড়াচ্ছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে এ কোন দেশ হলো? এ দেশে মামলা নিয়ে এমপি হয়, শত শত কোটি টাকার ঋণখেলাপিরা মন্ত্রী হয়ে যাচ্ছে। আর আড়াই কোটি টাকার মিথ্যা মামলায় বিরোধী দলের নেতারা জেলে থাকছেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, সরকার যে রজাকারের তালিকা প্রকাশ করেছে তারা ছিল পাকিস্তানী সরকারের বেতন ভুক্ত। একই সাথে মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা পাকিস্তান সরকারের অধিনের চাকরি করেছে বেতন গ্রহন করেছে তারাও স্বাধীনতা বিরোধি ও রাজাকার। তাদের নামও রাজাকারের তালিকায় থাকা উচিত।

এলডিপি ঢাকা উত্তরের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন আহ্বায়ক কমিটির সদস্য এম এ বাসার,সৈয়দ ইব্রাহিম রওনক, কাজী মতিউর রহমান মিলন, আতিকুর রহমান ফারুক প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

বিজয়ের চেতনা ভূলুন্ঠিত-পদদলীত : সেলিম

আপডেট টাইম : ০৩:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯