শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

বৌভাতের রাতে গয়নাগাটি নিয়ে পালাল বউ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

অনলাইন ডেস্ক: অনেক আয়োজন করে বিয়ে করেছিলেন প্রবীণ। খরচ হয়েছে চার লাখ। এ বিয়েকে কেন্দ্র করে আনন্দ ও হই-হুল্লোড় ছিল সবার। তবে সব আনন্দ ম্লান কর দিল আনন্দের মধ্যমণি অর্থাৎ বধূ। বাসর রাতেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অবচেতন করে গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়েছেন ‘ঘরের লক্ষ্মী’!

হতভাগা বরের নাম প্রবীণ। আর আলোচিত ওই কনের নাম রিয়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলার ছোটা পাড়ায়।

এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে সর্বস্বান্ত পরিবার।

পুলিশ জানিয়েছে, ৯ ডিসেম্বর বিয়ে হয় প্রবীণ-রিয়ার। রিয়া আজমগড়ের বাসিন্দা। বিয়ের রাতেই ৭০ হাজার টাকা আর তিন লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছেন রিয়া।

এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে ঘটক রিংকুকে। পাত্রের বাবা রাম লাডেটে জানিয়েছেন, ছেলের বিয়েতে চার লাখ টাকা খরচ করেছেন তিনি। বিয়ের আগেই রিংকু তার কাছ থেকে টাকা নিয়ে জানিয়েছিল, এই টাকা তিনি কন্যাপক্ষকে দেবেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, এ টাকা মেয়ের বিয়ের গয়না বানাতে খরচ করা হবে। কারণ, পাত্রীপক্ষ খুব গরিব।

নতুন বউয়ের কাণ্ডে হতাশ বর প্রবীণ। বউ যে এভাবে সব হাতিয়ে, পরিবারের সবাইকে বোকা বানিয়ে পালাবেন, তা কখনও ভাবেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com