ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে শাহরুল ইসলাম ওরফে খোকন হোসেন (৩৫) নামের এক ডাকাত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সে মহেশপুর উপজেলার জাগুশাহ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে কালিগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাকড়াখাল কালভাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাশেদুল আলম জানান, কয়েকজন ডাকাত ওই সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় টহল পুলিশ সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। এরপর মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি, তিনটি দা, গাছ কাটা করাত ও কুড়াল উদ্ধার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

আপডেট টাইম : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯