ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে শাহরুল ইসলাম ওরফে খোকন হোসেন (৩৫) নামের এক ডাকাত পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। সে মহেশপুর উপজেলার জাগুশাহ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে কালিগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাকড়াখাল কালভাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রাশেদুল আলম জানান, কয়েকজন ডাকাত ওই সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় টহল পুলিশ সেখানে পৌঁছালে তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। এরপর মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি, তিনটি দা, গাছ কাটা করাত ও কুড়াল উদ্ধার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

আপডেট টাইম : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯