ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় এ সংগীতশিল্পীর প্রথম সিনেমা ‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে আজ। দর্শকদের সামনে আজ হাজির হচ্ছেন নায়ক আসিফ আকবর।দেশের ২৫টি প্রেক্ষাগৃহে দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন। কথাসাহিত্যিক ও নির্মাতা সাদাত হোসাইন পরিচালিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল সিনেমা এটি। দেশের সিনেমা হলে মুক্তির পর ‘গহীনের গান’ একে একে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে। আসিফ আকবর ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন হাসান ইমাম, তানজিকা আমিন, কাজী আসিফ, তুলনা আল হারুন প্রমুখ। বাংলাঢোল প্রযোজিত এ সিনেমা বিষয়ে আসিফ আকবর বলেন, আমার অভিনীত প্রথম সিনেমা। তাই স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত।

অপেক্ষায় আছি দর্শকরা কেমনভাবে ছবিটি নেয়। সত্যি বলতে কী গান থেকে সিনেমা নির্মাণ একটি কঠিন কাজ। সেই কাজটি আমরা সর্বোচ্চ শ্রম দিয়ে ভালো কিছু দাঁড় করানোর চেষ্টা করেছি। ছবির পরিচালক তরুণ জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন অসাধারণ কাজ করেছে। বাকিরাও নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছে। কেমন করেছি, সিনেমাটি দেখে দর্শকরাই তা বিচার করবেন। তবে এটা বলতে পারি, ‘গহীনের গান’ মানুষের জীবনের কথা বলবে। ২০ কিংবা ৫০ বছর পরেও মানুষ সিনেমাটির কথা মনে রাখবে। এটাই এর মূল বৈশিষ্ট্য। ছবিটি প্রসঙ্গে নির্মাতা সাদাত হোসাইন বলেন, রাত পোহালেই এটি বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে। দর্শকেরা ছবিটি কীভাবে নেবেন সেটা নিয়ে একধরনের চিন্তায় আছি। তবে আমার বিশ্বাস দর্শকেরা ছবিটি পছন্দ করবেন। কেননা গাননির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাংলাদেশে এই প্রথম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

‘গহীনের গান’ মুক্তি পাচ্ছে আজ

আপডেট টাইম : ০৮:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯