ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

দুঃস্থ ফুটপাতবাসী থেকে গরিব যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন নায়িকা নুসরাত

বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন হল ঠাণ্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। বাংলাদেশের মতো কলকাকাতেও ভয়াবহ শীত নেমেছে। এই শীতে যেসমস্ত মানুষের মাথার উপর ছাদ রয়েছে তাদের তো কাছে শীত উৎসবের হলেও যারা ফুটপাতে কোরোরকমে দিনযাপন করেন তাদের কাছে আতংকের।

শীতকাল মানেই তাদের কাছে বস্ত্রহীন কষ্টের সময়। এসমস্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সরকার অনেক কিছুই করার চেষ্টা করেন। সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠিত মানুষেরাও নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেন অনেকেই। আবার অনেকেই গা ভাসিয়েও চলেন।

তবে কলকাতার নায়িকা ও লোকসভার সাংসদ নুসরাত জাহান দায়িত্ব এড়িয়ে যাননি। শীতের রাতে স্বামীকে নিয়ে ছুটে গেছেন শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে।

খ্রিস্টমাসের আগে শহরের দুঃস্থ ফুটপাতবাসী থেকে গরিব যৌনকর্মী সকলের জন্য সান্তাক্লজ হয়ে উঠলেন নুসরাত। এই শীতে তাদেরকে কম্বল উপহার দিলেন তিনি। কারোর কারোর হাতে নতুন জামাকাপড়ও উপহার দেন অভিনেত্রী। মাথায় দিলেন ভালোবাসার উষ্ণ ছোঁয়া।

তার মহৎ কাজে সঙ্গী হলেন স্বামী নিখিল জৈন। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘প্রত্যেক উৎসবই আনন্দের। আর এই আনন্দ, ভালোবাসা সকলেরই প্রাপ্য। দুঃস্থ ফুটপথবাসী থেকে গরিব যৌনকর্মী সকলেরই এই ভালোবাসা প্রাপ্য।’

তবে এই প্রথম নয়, এর আগেও ফুটপাতে নেমে সংখ্যালঘু এলাকায় গিয়ে দীপাবলির উপহার হিসাবে গরিব মানুষদের জন্য জামাকাপড় বিলি করেছিলেন নুসরাত জাহান। সেখানেও তার সঙ্গী ছিলেন স্বামী।
প্রসঙ্গত, খুব শিগগিরই ‘অসুর’ ছবিতে জিৎ ও আবিরের বিপরীতে দেখা যাবে নুসরাত জাহানকে। বিয়ের পর এটাই নুসরাতের প্রথম ছবি হতে চলেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

দুঃস্থ ফুটপাতবাসী থেকে গরিব যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন নায়িকা নুসরাত

আপডেট টাইম : ০২:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯