ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

প্রতিবাদ করায় অভিনেত্রী সাদাফ জাফর গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন নাগরিকরা। এতে যোগ দিয়েছেন ভারতের অভিনেতা-অভিনেত্রী-সংগীতশিল্পীরাও।

তারই ধারাবাহিকতায় লখনৌতে এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন অভিনেত্রী সাদাফ জাফর। গতকাল রোববার এ সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে। এক টুইটে এ তথ্য জানিয়েছেন পরিচালক মীরা নায়ার।

টুইটে মীরা নায়ার লেখেন, ‘‘এখন আমাদের দেশের অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। ‘দ্য সুইটেবল বয়’ অভিনেত্রী সাদাফ জাফর লখনৌতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন। তিনি মার খেয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাতে আপনারা আমার সঙ্গে থাকুন।’’

এদিকে হজরতগঞ্জ পুলিশ স্টেশনের ডিপি ইন্ডিয়া গণমাধ্যমকে বলেন, ‘পরিবর্তন চকের কাছ থেকে আমাদের টিম সাদাফকে গ্রেপ্তার করে। সেখানে একদল হিংসাত্মক প্রতিবাদীদের সঙ্গে ছিলে সে। তাকে জেলে পাঠানো হয়েছে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, ১৯ ডিসেম্বরের প্রতিবাদে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন।’

অন্যদিকে সাদাফ জাফরের বোন নাহিদ বার্মা পুলিশের এই বক্তব্য খারিজ করেছেন। তিনি ইন্ডিয়া গণমাধ্যমকে বলেন, ‘সাদাফের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। আর সরকারের বিরুদ্ধে কোনো স্লোগানও সে দেয়নি। শুধু সংবিধানের গুরুত্ব নিয়েই কথা বলেছে।’

বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে নির্মানাধীন সিনেমা ‘দ্য সুইটেবল বয়’। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সাদাফ। এটি পরিচালনা করছেন মীরা নায়ার। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে সাদাফের পরিচিতি রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

প্রতিবাদ করায় অভিনেত্রী সাদাফ জাফর গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯