ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

সালমানের জন্মদিনেই পৃথিবীতে এলো ভাগ্নী

বিনোদন ডেস্ক : ফের সন্তানের মা হলেন বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা। আজ শুক্রবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বলিউড অভিনেতা সালমান খানের জন্মদিন ২৭ ডিসেম্বর। এই দিনেই পৃথিবীতে এসেছে তার ভাগ্নী। সবমিলিয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে খুশির আমেজ বিরাজ করছে।

এক বিবৃতিতে অর্পিতা ও আয়ুশ জানিয়েছে, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের কন্যা সন্তান হয়েছে। আনন্দঘন এই মুহূর্তে পাশে থেকে সহযোগিতার জন্য পরিবারের সদস্য, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। সবসময় ভালোবাসা ও পাশে থাকার জন্য মিডিয়া ও ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের ছাড়া এই পথচলা অসম্পূর্ণ। অনেক অনেক ভালোবাসা।

গত জুলাই থেকেই গুঞ্জন শোনা যায়, দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন অর্পিতা খান ও আয়ুশ শর্মা। চলতি বছর আইফা অ্যাওয়ার্ডে বেবি বাম্পসহ এসে খবরটি নিশ্চিত করেন অর্পিতা। জানা গেছে, সালমানের ভাগ্নীর নাম রাখা হয়েছে আয়াত।

জমকালো আয়োজনে ২০১৪ সালে অর্পিতা ও আয়ুশের বিয়ে হয়। ২০১৫ সালের ১৫ মার্চ তাদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

সালমানের জন্মদিনেই পৃথিবীতে এলো ভাগ্নী

আপডেট টাইম : ১২:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯