ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই

বিনোদন প্রতিবেদক: সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক আজমির বাবু।

জানা গেছে, দীর্ঘদিন থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন বাসুদেব ঘোষ। রোববার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে। পরে রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

‘তোমার ঐ মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘ঢোল’, ‘দেহ মাদল’সহ অসংখ্য গানের সুরস্রষ্টা বাসুদেব ঘোষ।

বিশেষ করে শাশ্বত ধারার বাংলা গানের সংগীত পরিচালক হিসেবে তার বেশ সুনাম রয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিশিষ্ট এ সুরস্রষ্টা এক হাজার দেশাত্মবোধক গান নিয়ে একটি অ্যালবামের কাজ করছিলেন। এর নাম রেখেছিলেন ‘সূর্যালোকে শানিত প্রাণের গান’। শোনা যায় প্রায় সাড়ে ৯০০ গানের কাজ শেষ হয়েছিল। শিগগিরই তার এই কাজটি এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ডের দফতরে জমা দেবেন বলে জানিয়েছিলেন বাসুদেব। এই কাজ অসমাপ্ত রেখেই চলে গেলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই

আপডেট টাইম : ১১:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯