ঢাকা ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

অমিত হাসান, পপি, ওমর সানীদের জয়

বিনোদন প্রতিবেদক : গতকাল সোমবার চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একবছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি অমিত হাসানসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। অভিনেতা অমিত হাসানের বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আতিকুর রহমান লিটন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।

ফিল্ম ক্লাবে এর আগে পাঁঁচবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাসান। এবারই প্রথম সভাপতি পদে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হলেন এ নায়ক। তিনি বলেন, ‌‌‌ফিল্ম ক্লাবের সদস্যরা আমাকে ভালোবাসা দিয়ে নির্বাচিত করে আমাকে যে দায়িত্ব দিল এ পদে থেকে সেই ভালোবাসা রক্ষা করবো।’

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৩২৫ ভোটে পেয়ে কার্যকরী সদস্যপদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা পপি। ফলাফলে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, প্রথমবার কোনো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে ভাল লাগছে। বিজয়ীরা মিলে ফিল্ম ক্লাবকে আরও সুন্দর পরিবেশ দেয়ার চেষ্টা করবো।’

বিএফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এরমধ্যে ভোট পড়ে ৩৯৪ টি, বাতিল হয় ১৬ টি ভোট।

দুপুর থেকে শুরু হওয়া এই নির্বাচনে ভোট দিতে আসেন সোহেল রানা, ডিপজল, মৌসুমী, শাবনূর, ডিএ তায়েব, পলি, সাইমন, গাঙ্গুয়াসহ অনেক শিল্পী। ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চলচ্চিত্র প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অমিত হাসান, পপি, ওমর সানীদের জয়

আপডেট টাইম : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯