ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

যে কোনো ধরনের বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে কাজ করছি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তার জন্য প্রথম দিন থেকেই কাজ করছি। যে কোনো ধরনের বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য কাজ করছি। আরও কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। আমার মধ্যে চেষ্টার কমতি নেই।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বর্তমানে দেশে টেলিভিশনের সংখ্যা ৩৩টি এবং অনলাইন মিডিয়া হাজারের ওপরে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের এই বিকাশের সঙ্গে সঙ্গে সরকার ও সরকারের বিভিন্ন সংস্থা, জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে যোগ দিয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, পৃথিবীতে মানুষ আল্লাহর ইচ্ছায় জন্মগ্রহণ করেছে। আর আল্লাহ শুধু মানুষকেই জ্ঞান দান করেছেন। আমরা যারা স্বাবলম্বী আছি, তারা যদি অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াই তবে সেটাই হবে মানুষের মতো কাজ।

আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খোকন এ সময় নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবির বিষয়টি তুলে ধরেন।

রাজধানীতে কর্মরত চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (সিডিজেএফডি) এর ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক সাংবাদিক জাফর ওয়াজেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

যে কোনো ধরনের বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে কাজ করছি : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯