বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের গায়ে খুচরা মূল্য উল্লেখ করতে আইনি নোটিশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৩০৩ বার পঠিত

আদালত প্রতিবেদক: গৃহস্থালিসহ হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য কেন উল্লেখ করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

জ্বালানি সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিঙ্কন এ নোটিশ পাঠান।

অ্যাডভোকেট মনিরুজ্জামান জানান, সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে যখন তখন এর দাম বাড়াচ্ছে বেসরকারি কোম্পানিগুলো।

তিনি বলেন, ক্ষেত্রবিশেষে দেখা যায় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির আগেই হয়তো স্থানীয় কোম্পানিগুলো এসব গ্যাস আমদানি করেছিল। আর এখন সুযোগ পেয়ে অতিরিক্ত মুনাফা পেতে দাম বাড়িয়ে দিচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে গ্রাহককে।

তিনি আরও বলেন, সিলিন্ডারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকলে ভোক্তাকে অতিরিক্ত টাকা গুনতে হবে না। আর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে অসাধু ব্যবসায়ীরাও যখন তখন দাম বাড়িয়ে অসৎ উপায়ে লাভবান হতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com