ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

১৯ জানুয়ারি জিয়ার জন্মবার্ষিকী, এ উপলক্ষে বিএনপির কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী । এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি দলের জাতীয় নেতৃবৃন্দ শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে।’

এ ছাড়া দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগরীতে আলোচনা সভা হবে। অনুরূপভাবে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ের ইউনিটগুলো নিজেদের সুবিধানুযায়ী যথাযথযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

১৯ জানুয়ারি জিয়ার জন্মবার্ষিকী, এ উপলক্ষে বিএনপির কর্মসূচি

আপডেট টাইম : ১১:১৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০