ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

শুধু সিনেমার বাস্তবেও হিরো লিওনার্দো ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। রুপালি পর্দায় নায়কোচিত নানা দৃশ্যে দেখা গেছে তাকে। টাইটানিক সিনেমায় তার জীবন উৎসর্গ করে নায়িকাকে বাঁচানোর দৃশ্য এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয়।

তবে লিওনার্দোর হিরোগিরি রুপালি পর্দাতেই সীমাবদ্ধ নেই। বাস্তবেও হিরো তিনি। সম্প্রতি সমুদ্র থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে তারই প্রমাণ দিলেন এই অভিনেতা।

ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। প্রেমিকার সঙ্গে ছুটি কাটাতে সেন্ট বার্টস শহরে গিয়েছিলেন লিওনার্দো। নিজস্ব নৌকা নিয়ে ক‌্যারিবিয়ান সমুদ্রে বন্ধু ও প্রেমিকার সঙ্গে ভেসে বেড়াচ্ছিলেন। হঠাৎ তারা জানতে পারেন, একটি প্রমোদতরি থেকে সমুদ্রে পড়ে গেছেন ২৪ বছর বয়সি এক ফরাসি ব্যক্তি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে খোঁজার কাজে নেমে পড়েন লিওনার্দো ও তার টিম।

জানা গেছে, ভিক্টর নামের ওই ব্যক্তি মদ্যপ ছিলেন। সারা রাত মদ খাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরি থেকে সমুদ্রে পড়ে যান। সঙ্গে সঙ্গেই প্রমোদতরিটির ক্যাপটেন তাকে বাঁচানোর জন্য ইমার্জেন্সি ম্যাসেজ পাঠান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সূর্য ডোবার ঠিক আগে সাবা আইল‌্যান্ডের কাছে ভিক্টরকে দেখতে পান লিওনার্দো ও তার টিম। প্রায় সংজ্ঞাহীন ভিক্টর তখনো বাঁচার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ভিক্টরকে উদ্ধার করে খাদ্য ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড সিনেমাখ্যাত এই অভিনেতা। পরবর্তী সময়ে তাকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে একটি সূত্র দ্য সান পত্রিকাকে বলেন, হলিউড সিনেমার মতো বাস্তবেও লিওনার্দো অসাধারণ ভূমিকা পালন করেছেন। তিনি এক ব্যক্তির জীবন বাঁচিয়েছেন, যে কিনা ১১ ঘণ্টা ধরে পানিতে ভাসছিল। একমাত্র লিওনার্দোর নৌকাটিই তাকে খুঁজেছে। প্রমোদতরির ক্যাপটেন ওই ব্যক্তির বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন। এই সম্ভাবনা অনেকটা কোনো ব্যক্তির দুইবার লটারি পাওয়ার মতো ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শুধু সিনেমার বাস্তবেও হিরো লিওনার্দো ডিক্যাপ্রিও

আপডেট টাইম : ০৯:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০