ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: শুক্রবার সকালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দক্ষিণ জাপানের উপকূলে ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল ভূগর্ভ থেকে ৩৫ কিলোমিটার নীচে। বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকাল পৌনে আটটার দিকে শক্তিশালী এই জোড়া ভূমিকম্প দুটি আঘাত হানে।
জাপানের মিয়াজাকি-শি শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি৷ শক্তিশালী এই ভূমিকম্পের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
চলতি সপ্তাহেই ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও কোনো সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।

শুক্রবারের এই ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র কেউই কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আপডেট টাইম : ১১:০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯