ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

বিনেদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন একুশে পদকজয়ী অভিনেতা এটিএম শামসুজ্জামান। শুক্রবার এ তথ্য জানিয়েছেন তার স্ত্রী রুনি জামান।
তিনি বলেন, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা এখন খানিকটা স্থিতিশীল রয়েছে। তবে তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকেও সবুজ সংকেত পেয়েছে এটিএম পরিবার।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পেলেও অপেক্ষা করতে হবে আরও দুয়েকদিন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফর থেকে দেশে ফিরবেন ১১ মে। এরপর উন্নত চিকিৎসার জন্য সিদ্ধান্ত আসবে বলে জানান রুনি।

বরেণ্য এই অভিনেতার চিকিৎসার বিষয়ে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, এটিএম শামসুজ্জামানের পরিবারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন বিদেশে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। তবে এ বিষয়ে আমি আসলে পুরো নিশ্চিত নই।

তিনি আরো জানান, এটিএম শামসুজ্জামান এখনও লাইফ সাপোর্টেই আছেন। তার শরীরিক অবস্থা খুব ভালো না আবার খারাপ না। তার শারীরিক অবস্থা এখন খানিক স্থিতিশীল রয়েছে।

গুণী এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও গল্পকার।

অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান

আপডেট টাইম : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯