শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বিশ্বব্যাপী সারের মূল্য বৃদ্ধি, ভেনেজুয়েলা থেকে সার আমদানির অনুমোদন যুক্তরাষ্ট্রের মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল সাংবাদিকদের প্রযোজ্য ক্ষেত্রে ইতিবাচক লেখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক কারাবন্দিদের মুক্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলো কিউবা ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আরো কতবার ছেলের বিয়ের তারিখ ও ভেন্যুর গুঞ্জন শুনব

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ২৭২ বার পঠিত

বিনোদন ডেস্ক : তারকাদের প্রেম নিয়ে চর্চা বলিপাড়ায় নতুন কিছু নয়। প্রতিনিয়ত নানা গুঞ্জন চাউর হতে থাকে। অনেক সময় সেই গুঞ্জন সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে।

ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে প্রেম করছেন অভিনেতা বরুণ ধাওয়ান। বিষয়টি স্বীকারও করেছেন এই অভিনেতা। এমনকি তারা বিয়ে করবেন বলেও জানিয়েছেন। কিন্তু কবে নাগাদ তারা বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে বরুণ-নাতাশার বিয়ের গুঞ্জন থেমে নেই। প্রায়ই তাদের বিয়ে নিয়ে নানা খবর চাউর হচ্ছে। সম্প্রতি শোনা যায়, আগামী মে মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।

ছেলের বিয়ে অথচ বাবা জানেন না! বরুণের বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার বাবা ডেভিড ধাওয়ান। বলিউডের এই জনপ্রিয় নির্মাতা বলেন, আর না! আরো কতবার ছেলের বিয়ের তারিখ ও ভেন্যুর গুঞ্জন শুনব। প্রত্যেক সপ্তাহেই আমাকে বরুণের বিয়ের খবর শুনতে হয়। মিডিয়া আমার চেয়ে এই বিষয়ে বেশি খোঁজ রাখে।

তিনি আরো বলেন, সম্প্রতি যে তারিখ ও ভেন্যুর কথা বলা হয়েছে তা একদমই সত্য নয়। যখন বরুণ বিয়ে করবে আমি জানাব। যা পড়ছেন বিশ্বাস করবেন না। বরুণের বিয়ে হলে আমি ও আমার স্ত্রী খুশিই হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com