ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

কিশোরগঞ্জে বিকাশকর্মীকে ছুরিকাঘাত, সাত লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রকাশ্য দিবালোকে মাহিন শাহ (৩৫) নামে এক বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে প্রায় সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাইফকির বাজার ও পিটুয়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে এই ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ছিনতাইকারীদের আঘাতে মাহিন আহত হলেও তার অবস্থা তেমন গুরুতর নয়। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মাহিন করিমগঞ্জ উপজেলা সদরের সিদলপাড়া গ্রামের নজরুল শাহ এর ছেলে। তিনি বিকাশের মার্কেটিং সহকারী পদে রয়েছেন। কাদিরজঙ্গল ইউনিয়নের দেওয়ানগঞ্জ, পিটুয়া, মলাইফকির বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্ম এলাকা।

করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইনের বিকাশের ডিস্ট্রিবিউটর মো. আমির হামজা জানান, তাদের মার্কেটিং সহকারী মাহিন মোটরসাইকেল পোগে মালাইফকির বাজার থেকে পিটুয়া বাজার যাচ্ছিলেন। দুই বাজারের মাঝামাঝি জায়গায় যাওয়ার পর তিনটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা পেছন থেকে মাহিমকে ছুরিকাঘাত করে। এসময় তিনি রাস্তায় পড়ে যান। তখন তার ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে ছয় লাখ ৬৪ হাজার টাকা ছিল। স্থানীয় লোকজন বিকাশকর্মী মাহিমকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি আরও বলেন, ‘ছুরিকাঘাতেতার পিঠ কেটে গেলেও আঘাতটি গুরুতর নয়। ভাগ্যক্রমে বেঁচে গেছেন মাহিম।’

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই সঙ্গে ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

কিশোরগঞ্জে বিকাশকর্মীকে ছুরিকাঘাত, সাত লাখ টাকা ছিনতাই

আপডেট টাইম : ০৫:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০