ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে ইভিএম বন্ধে লিখিত দাবি জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চিঠিতে এ আবেদন জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ চিঠি দেন মির্জা ফখরুল।

চিঠিতে মির্জা ফখরুল বলেন, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ উপ-নির্বাচনের বিস্তারিত চিত্রসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। মনে করি, বিষয়টি আপনারাও অবহিত আছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এই চিত্র ইভিএম, নির্বাচন কমিশন এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সম্পর্কে আমাদের দাবিকে আরও পাকাপোক্ত করেছে।

ফখরুল বলেন, ইভিএম মেশিনের দুইটি ইউনিট। একটি কন্ট্রোল ইউনিট, অন্যটি ব্যালট ইউনিট। এর মধ্যে ব্যালট ইউনিট অরক্ষিত। কন্ট্রোল ইউনিটে ফিঙ্গার প্রিন্ট ম্যাচিংয়ের পর একজনের ভোট দিতে পারেন অন্যজন।

এই পরিপ্রেক্ষিতে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশনের হাতে এখনও সময় আছে নিরপেক্ষতা প্রমাণের চেষ্টা করার। সেই লক্ষ্যে ইভিএমের অকার্যকারিতাকে বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা বাতিল করে প্রচলিত ব্যালট পেপারে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে ইভিএম বন্ধে লিখিত দাবি জানাল বিএনপি

আপডেট টাইম : ০৬:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০