ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

বখাটেদের হাতে প্রাণ গেল বাবার ছেলেকে বাঁচাতে গিয়ে

জেলা প্রতিনিধি, সিটিজেন নিউজ: চট্টগ্রামে সংঘবদ্ধ বখাটেদের কবল থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক পান দোকানি বাবা। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া এ খবর জানান।

নিহতের নাম মোস্তাক আহমেদ (৪৫)। তিনি ওই এলাকায় একটি পান-সিগারেটের দোকান চালাতেন।

ওসি আবুল কাশেম ভূইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটে ওই এলাকায় আড্ডা দিচ্ছিল। সে সময় মোস্তাকের ছেলে নাঈম (১৮) আড্ডা দিতে নিষেধ করতেই বখাটেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়।

এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় গিয়ে নাঈমকে মারধর শুরু করে।

এক পর্যায়ে মোস্তাক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সেখানে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাকের বুকে ছুরি মারে।

রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুই বখাটেকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

বখাটেদের হাতে প্রাণ গেল বাবার ছেলেকে বাঁচাতে গিয়ে

আপডেট টাইম : ০১:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯