ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, মাঠ ছাড়ব না: তাবিথ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডার লুৎফুন টাওয়ারের সামনে পথসভায় তিনি এই অভিযোগ করেন।

তাবিথ আউয়াল বলেন, ‘৩২৫ কিলোমিটার হেঁটে মা-বোনের কাছে দোয়া চেয়েছি। এই শহরে অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তার সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হবে। তারা চেষ্টা করছে ভোট থেকে আমাদের সরিয়ে দেওয়ার জন্য। এজন্য তারা হামলাও করছে। ভোটের মাঠ থেকে আমরা পিছু হটব না’।

এ সময় জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, এই নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। সরকার ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তারা ভয় পেয়ে গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে আ স ম আব্দুর রব বলেন, ‘পুলিশ ভাইয়েরা জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবেন না। আপনারা জনগণের সেবক। তা‌ই নিরপেক্ষ হয়ে কাজ করুন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী বলেন, প্রতিনিয়ত আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশন যদি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে না নেয় তাহলে আপনার নেতাকর্মীরাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন।

আমির খসরু বলেন, ভোট চোরদের প্রতিহত করতে হবে। কেন্দ্র পাহারা দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় ঐক্যেফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র, মাঠ ছাড়ব না: তাবিথ

আপডেট টাইম : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০