ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক শহরে রূপ দেব : মিলন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নগরবাসী তাদের প্রাপ্ত অধিকার পান না। নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক শহরে রূপ দেব।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী রাজধানীর লালবাগ মোড়, আতশখানা, চকমোগলতলী, ছোটকাটরা, বড়কাটরা, রহমতগঞ্জ, দেবীদাস রোড, পোস্তা, কিল্লার মোড়, পলাশীর মোড়, কাঁটাবন, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, কাকরাইল, কমলাপুর, ধলপুর, সায়েদাবাদ, সূত্রাপুর, সদরঘাট, নয়াবাজার, ইসলামপুরে গণসংযোগকালে বেশ কয়েকটি পথসভায় তিনি এ কথা বলেন।

মিলন বলেন, বিভিন্ন কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়ী করলে ঢাকাকে বসবাসের যোগ্য করে আধুনিক শহর উপহার দেব। ঢাকার মূল সমস্যা যানজট ও ড্রেন। অল্প বৃষ্টি হলেই শহরের অলি-গলি পানিতে ডুবে যায়। এছাড়া পৃথিবীর অন্যতম বায়ুদূষণের শহর এখন ঢাকা। পরিষ্কার পরিছন্ন করে সে কলঙ্ক থেকে ঢাকাবাসীকে রক্ষা করবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে মিলনের সঙ্গে তার দুই ছেলে রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন শিফান, স্থানীয় জাপা নেতা সাবের হোসেন, কামাল হোসেন, রাহাদ ইসলাম, লিটন আহমেদ, শাকিল আহমেদসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক শহরে রূপ দেব : মিলন

আপডেট টাইম : ১০:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০